দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে দাগনভূঞা বাজারের মেইন রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী ছালেহ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান সাঈদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর নুর নবী দুলাল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নজির আহাম্মদ এবং ১১ দলীয় ঐক্য জোটের অন্যান্য নেতারা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
যে আই